মেট্রো নিউজ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীর সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের অবরোধ, বন্ধ যান চলাচল

ছবি সংগৃহীত

রাজধানীর সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং চারপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীরা তাদের চার দফা দাবি তুলে ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার প্রতিবাদে ও চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন কারিগরি শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সাতরাস্তা মোড় অবরোধ করেন।

এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে তারা ঘোষণা দিয়েছিলেন আগামী বুধবার দেশব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন, যেখানে সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেবেন।

শিক্ষার্থীদের চার দফা দাবি

১. প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে।

৩. কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।

৪. ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি”

“আয়কর রিটার্নে ১০টি সাধারণ ভুল—জানুন কী কী”

রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি বৈঠক চলছে

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

তিন শর্ত মেনে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন হাসপাতাল

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল হবে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই ২০২৬

১০

নতুন রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনায় যাঁরা

১১

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: দায়িত্ব গ্রহণ থেকে বিদায়ের গল্প

১২

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু কবে, জানাল পিএসসি

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিদায়ের ইঙ্গিত, উত্তরসূরি নিয়ে জল্পনা

১৪

খালেদা জিয়ার কারাবন্দির ঘটনায় আলোচিত ফরিদা ইয়াসমিন এখনও গুরুত্বপূর্ণ পদে

১৫

আইন ভঙ্গের দায়ে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৬

সেনা আইনেই হবে মোজাফফর হোসেনের বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শতবর্ষের বিশ্বকাপ ২০৩০: কবে, কোথায় হবে?

১৮

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৯

২০২৬ বিশ্বকাপে কোন পুরস্কার পেলেন কোন তারকা

২০