মেট্রো নিউজ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘অসাংবিধানিক আবদার’ মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না। তিনি মনে করিয়ে দেন, রাষ্ট্র পরিচালনায় সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখা ছাড়া বিকল্প নেই।

বৃহস্পতিবার (তারিখ) ঢাকায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল’ স্টুডেন্টস অ্যালায়েন্সের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, ‘আমরা কেবল আইনের শাসনের কথা বললেই হবে না, তা বাস্তবে প্রয়োগ করতে হবে। এজন্য আমাদের প্রস্তাব— কোনো ব্যক্তি যেন জীবদ্দশায় ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারেন। এতে করে ভবিষ্যতে দেশে আর কোনো স্বৈরতন্ত্রের উত্থান ঘটবে না।’

তিনি আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আপনারাই আইনের শাসনের প্রকৃত অভিভাবক। তাই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

সালাহউদ্দিন প্রোপোর্সনাল রিপ্রেজেন্টেশন (পিআর) নির্বাচন পদ্ধতিকে “স্থায়ী অস্থিরতা” বলে আখ্যায়িত করেন। তিনি উদাহরণ টেনে বলেন, ‘নেপালের অভিজ্ঞতা থেকে প্রমাণিত- এই ব্যবস্থায় সরকার গঠনে দীর্ঘ সময় লাগে, আবার স্থিতিশীলতাও থাকে না।’

তিনি অভিযোগ করেন, ‘বাংলাদেশে এই ব্যবস্থা চালুর পেছনে কিছু মহলের উদ্দেশ্য আছে। তারা চায়, সবসময় দেশে রাজনৈতিক অনিশ্চয়তা থাকুক। এর ফলে অভ্যন্তরীণ স্থিতিশীলতা ভেঙে পড়বে, আর বিদেশি কিছু রাষ্ট্র এর সুযোগ নেবে। দুর্বল সরকারের কাছে তারা যেকোনো দাবি আদায় করতে সক্ষম হবে।’

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ওয়াসি পারভেজ তাহসিন। এ সময় আরও বক্তব্য রাখেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও রাগিব রউফ চৌধুরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি”

“আয়কর রিটার্নে ১০টি সাধারণ ভুল—জানুন কী কী”

রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি বৈঠক চলছে

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

তিন শর্ত মেনে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন হাসপাতাল

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল হবে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই ২০২৬

১০

নতুন রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনায় যাঁরা

১১

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: দায়িত্ব গ্রহণ থেকে বিদায়ের গল্প

১২

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু কবে, জানাল পিএসসি

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিদায়ের ইঙ্গিত, উত্তরসূরি নিয়ে জল্পনা

১৪

খালেদা জিয়ার কারাবন্দির ঘটনায় আলোচিত ফরিদা ইয়াসমিন এখনও গুরুত্বপূর্ণ পদে

১৫

আইন ভঙ্গের দায়ে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৬

সেনা আইনেই হবে মোজাফফর হোসেনের বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শতবর্ষের বিশ্বকাপ ২০৩০: কবে, কোথায় হবে?

১৮

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৯

২০২৬ বিশ্বকাপে কোন পুরস্কার পেলেন কোন তারকা

২০