অনলাইন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শারদীয় দুর্গোৎসব: দেবী বরণের আনন্দ শেষে আজ মহাসপ্তমী

মণ্ডপে মণ্ডপে চণ্ডীপাঠ, ঢাকের বাদ্য, শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে গতকাল রবিবার মহাষষ্ঠীতে মহিষাসুরমর্দিনী দেবী দুর্গাকে বরণ করে নিয়েছেন ভক্তরা। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সবের সূচনা হয়েছে। আজ সোমবার মহাসপ্তমী পূজা। এদিন সকালে দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা হবে।

সনাতনী শাস্ত্র অনুযায়ী, মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে দেবী দুর্গাকে পূজিত করা হবে। এ ছাড়া চক্ষুদানের পর ভক্তরা আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে দেবীকে পূজা করবেন। সকাল ৭টা ২৯ মিনিট ১৭ সেকেন্ডের মধ্যে দেবীর মহাসপ্তমী পূজা শেষ করতে হবে। আগামীকাল মঙ্গলবার মহাষ্টমী ও কুমারী পূজা।

আগামী বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোত্সবের সমাপ্তি ঘটবে।
সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, ত্রেতাযুগে ভগবান রাম তাঁর স্ত্রী সীতাকে উদ্ধার করতে দেবী দুর্গার অকালবোধন করেন। ব্রহ্মার নির্দেশ অনুযায়ী দুর্গার সাহায্যে রাবণ বধ করে সীতাকে উদ্ধার করেন তিনি। দেবীর সেই আগমনের সময়ই দুর্গোত্সব।

রাম শরত্কালে দেবীকে আহ্বান করেছিলেন বলে এ পূজা শারদীয় দুর্গাপূজা নামে পরিচিত। আর মর্ত্যলোকে আসতে দেবীর সেই ঘুম ভাঙানোকে বলা হয় অকালবোধন।
মহাষষ্ঠীর বিষয়ে রাজধানীর রমনা কালীমন্দিরের পুরোহিত হরিচাঁদ চক্রবর্তী জানান, সংকল্প ও আরম্ভ—এ দুই মিলিয়ে হয় ‘কল্পারম্ভ’। এর মাধ্যমে দেবীর কাছে প্রতিজ্ঞা করা হয়, সব নিয়ম মেনেই তাঁর পূজার্চনা করা হয়। এ সময় সারা বিশ্বে ‘অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তি ও শান্তি প্রতিষ্ঠায়’ দুর্গার চরণে গন্ধ, পুষ্প, অর্ঘ্য ও বাদ্য দিয়ে প্রার্থনা করা হয়।

আরও পড়ুন :

আজ মহাষষ্ঠী, পূজামণ্ডপে শেষ মুহূর্তের সাজসজ্জা

তিনি বলেন, ‘স্বামীর ঘর স্বর্গ ছেড়ে মর্ত্যে তাঁর পিতৃগৃহে পদার্পণ করলেন দেবী। এ সফরে তাঁর সঙ্গে আছেন চার সন্তান গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী এবং কার্তিকের কলাবউ। ষষ্ঠীতে এই সময়টায় দেবী বেলগাছের তলায় ঘুমিয়ে থাকেন। বোধনের মধ্য দিয়ে দেবীর ঘুম ভাঙানো হয়। প্রতিবছরের মতো এবারও সকাল ৭টায় ষষ্ঠী পূজা শুরু এবং সকাল ৯টার দিকে শেষ হয়েছে বলে জানান তিনি।
সরেজমিনে গতকাল ঢাকেশ্বরী মন্দিরে ভোর থেকেই পূজার আয়োজনের ব্যস্ততা দেখা যায়। দেবীর আরাধনায় ভক্তরা ভিড় করেন সেখানে। দুর্গাপূজা ঘিরে এরই মধ্যে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজ মহাসপ্তমী
আজ সোমবার মহাসপ্তমী পূজা। এদিন সকালে নবপত্রিকা স্থাপন করা হবে। ‘নবপত্রিকা’ শব্দটির আক্ষরিক অর্থ ৯টি গাছের পাতা। কদলী বা রম্ভা (কলা), কচু, হরিদ্রা (হলুদ), জয়ন্তী, বিল্ব (বেল), দাড়িম্ব (দাড়িম), অশোক, মান ও ধান—এই ৯টি উদ্ভিদকে পাতাসহ একটি কলাগাছের সঙ্গে একত্র করা হয়। পরে একজোড়া বেলসহ শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে লালপাড় সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা দেওয়া বধূর আকার দেওয়া হয়। তারপর তাতে সিঁদুর দিয়ে সপরিবার দেবী প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পূজা করা হয়। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম ‘কলাবউ’। নবপত্রিকার ৯টি উদ্ভিদ প্রকৃতপক্ষে দেবী দুর্গার ৯টি বিশেষ রূপের প্রতীকরূপে বিবেচনা করা হয়। নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে মহাস্নান করানো হয়। দুর্গা প্রতিমার সামনে একটি দর্পণ বা আয়না রেখে সেই দর্পণে প্রতিফলিত প্রতিমার প্রতিবিম্বে বিভিন্ন উপাচারে দেবীকে স্নান করানো হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০