মেট্রো নিউজ অনলাইন ডেস্ক
৫ নভেম্বর ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে নির্বাচনী প্রচারে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ

জনসংযোগে এরশাদ উল্লাহ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি প্রার্থী এরশাদ। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচারণা চলাকালে দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এরশাদকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় জনসভা চলাকালীন দুর্বৃত্তরা তার পায়ে গুলি করে।

এরশাদ উল্লাহকে আহত অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সারওয়ার বাবলাসহ আরও দুজন আহত হয়েছেন। আহত সারওয়ারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সন্ধ্যায় জনসভা চলাকালীন দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালাতে শুরু করে। এ সময় এরশাদ উল্লাহর পায়ে গুলি লাগে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে থাকা সারওয়ার বাবলা নামে আরও একজন গুলিবিদ্ধ হন। ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ।

প্রসঙ্গত, এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি”

“আয়কর রিটার্নে ১০টি সাধারণ ভুল—জানুন কী কী”

রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি বৈঠক চলছে

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

তিন শর্ত মেনে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন হাসপাতাল

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল হবে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই ২০২৬

১০

নতুন রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনায় যাঁরা

১১

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: দায়িত্ব গ্রহণ থেকে বিদায়ের গল্প

১২

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু কবে, জানাল পিএসসি

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিদায়ের ইঙ্গিত, উত্তরসূরি নিয়ে জল্পনা

১৪

খালেদা জিয়ার কারাবন্দির ঘটনায় আলোচিত ফরিদা ইয়াসমিন এখনও গুরুত্বপূর্ণ পদে

১৫

আইন ভঙ্গের দায়ে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৬

সেনা আইনেই হবে মোজাফফর হোসেনের বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শতবর্ষের বিশ্বকাপ ২০৩০: কবে, কোথায় হবে?

১৮

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৯

২০২৬ বিশ্বকাপে কোন পুরস্কার পেলেন কোন তারকা

২০