মেট্রো নিউজ অনলাইন ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য, আর গণভোট শত বছরের জন্য: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

গণঅভ্যুত্থানের পর আসন্ন নির্বাচনকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে।’ আসন্ন নির্বাচন এবং গণভোট উভয়ই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য, এবং গণভোট একশ বছরের জন্য।’

বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচন প্রস্তুতির নির্দেশনা প্রদানকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। এ সময় সকল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা অনলাইনে সংযুক্ত ছিলেন।

গণভোট সম্পর্কে তিনি বলেন, ‘এর মাধ্যমে আমরা বাংলাদেশকে স্থায়ীভাবে পরিবর্তন করতে পারি। এর মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই তার ভিত্তি তৈরি করতে পারি।’

প্রধান উপদেষ্টা এই সময় ইউএনওদের উদ্দেশ্যে আরও বলেন, ‘ইতিহাস আমাদের নতুন সুযোগ দিয়েছে। অন্য প্রজন্ম এই সুযোগ পাবে না। এই সুযোগ কাজে লাগাতে পারলে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে পারব, আর যদি না পারি, তাহলে জাতি হেরে যাবে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা আগেও নির্বাচন দেখেছি। যেকোনো বিবেকবান ব্যক্তি বলবেন যে অতীতে অনুষ্ঠিত নির্বাচনগুলি নির্বাচন ছিল না, বরং জালিয়াতি ছিল।’

তিনি বলেন, ‘আসন্ন নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়; বরং এটি একটি ঐতিহাসিক দায়িত্ব। আমরা যদি এই দায়িত্বটি ভালোভাবে পালন করতে পারি, তাহলে পরবর্তী নির্বাচনের দিনটি জনগণের জন্যও ঐতিহাসিক হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা যদি আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলেই সরকার সফলভাবে তার দায়িত্ব পালন করতে পারবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০