মেট্রো নিউজ ডেস্ক
১৯ অগাস্ট ২০২৫, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক মানের সুষ্ঠু নির্বাচন চায় ইইউ

মাইকেল মিলার

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন চায়। মঙ্গলবার (১৯ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এই প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে নির্বাচন কমিশনকে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। আমরা আশা করি আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য হবে। আমাদের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে।

মাইকেল মিলার বলেন, নির্বাচন পর্যবেক্ষণে ইইউর কাছে বাংলাদেশ অগ্রাধিকারপ্রাপ্ত। ইইউ গণতান্ত্রিক নির্বাচনকে সমর্থন করবে। ইইউ সর্বদা গণতন্ত্রের সাথে রয়েছে।

তিনি আরও বলেন, ইইউ বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করবে। ইইউ বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। এর জন্য, নির্বাচন কমিশন এবং নাগরিক সমাজের সাথে নির্বাচনের বিষয়ে শিক্ষা, প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করবে। এছাড়াও, ইইউ নির্বাচনে বিভ্রান্তি, ভুল তথ্য এবং ডিজিটাল বিষয় নিয়েও কাজ করবে।

এর আগে মাইকেল মিলারের নেতৃত্বে একটি ইইউ প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সাথে দেখা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০