মেট্রো নিউজ ডেস্ক
২০ অগাস্ট ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উভয় কক্ষে পিআর ছাড়া নির্বাচন হলে আন্দোলনের ঘোষণা জামায়াতের

জামায়াতে ইসলামী

নতুন বাংলাদেশ গঠনে এরইমধ্যে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এরপর তা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে কমিশন। তবে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিসহ সংবিধান পরিবর্তনের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে।

বিশেষ করে দেশের অন্যতম প্রধান দল জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদের উচ্চ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতি চায়। পিআর ছাড়া নির্বাচন হলে আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি।

জামায়াতে ইসলামীর দাবি, পিআর পদ্ধতি চালু হলে জনগনের ক্ষমতায়ন হবে। এর ফলে দুর্নীতি কমবে।

দলটির নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পিআর পদ্ধতি ছাড়া ভালো নির্বাচন হবে না। ফলে আমরা যতদূর সম্ভব তা বাস্তবায়ন করার চেষ্টা করবো। সর্বশক্তি দিয়ে সে চেষ্টা করবে জামায়াত।

আরেক নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, অন্তর্বর্তী সরকার এরইমধ্যে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব দিয়েছে। কিন্তু আমরা উচ্চকক্ষের পাশাপাশি নিম্নকক্ষেও পিআর পদ্ধতি চাই। কারণ নিম্নকক্ষে না হয়ে উচ্চকক্ষে পিআর হলে এর তেমন প্রভাব থাকবে না।

জামায়াতের শীর্ষ নেতারা বলছেন, গণঅভুত্থানের স্বপ্ন পূরন করতে হলে নির্বাচনের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। তাই জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের পক্ষে দলটি।

এ বিষয়ে সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ঐকমত্য হওয়া সংস্কার প্রস্তাবগুলোকে আইনগত ভিত্তি দিতে হবে। এই সংস্কারের ভিত্তিতেই ভোট হতে হবে। সংস্কার বা পরিবর্তন ছাড়া আওয়ামী লীগের আমলের মতো নির্বাচন হলে দেশ আগের মতো জাহিলিয়াতের দিকে চলে যাবে।

মুজিবুর রহমান বলেন, নির্বাচন আগের মতো হলে জুলাই আন্দোলন ও ছাত্রদের রক্ত বৃথা যাবে। ফলে সংস্কারের পর নির্বাচন হলে তা উত্তম হবে। আমরা এখান থেকে পিছু হটবো না।

অপরদিকে, সংস্কার ছাড়া নির্বাচন হলে তা সুষ্ঠু ও অর্থবহ হবে না বলেও মনে করেন জামায়াতের শীর্ষ নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০