অনলাইন ডেস্ক
২৬ অগাস্ট ২০২৫, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড

কক্সবাজারের মহেশখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে মো. সোলায়মান নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে লাশ গুমের অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ ওসমান গণি এই রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামি সোলায়মান সেই সময় আদালতে উপস্থিত ছিলেন।

সোলায়মান টেকনাফের হাওয়াইকিউংয়ের চাকমারকুল এলাকার মৃত সৈয়দ করিমের ছেলে।

কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশাররফ হোসেন টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দণ্ডিত সোলায়মান মহেশখালীর মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পে কাজ করার কারণে শিশুটির মামার বাড়িতে ভাড়া থাকতেন। ৩০ নভেম্বর, ২০২২ তারিখে, শিশুটি স্কুল থেকে বাড়ি ফেরার পর, সোলায়মান তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায়, ধর্ষণ করে এবং পরে তাকে হত্যা করে। এরপর সে শিশুটির লাশ একটি স্যুটকেসে ভরে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার উজান্তিয়ার একটি লবণ ক্ষেতে ফেলে দেয়।

ঘটনায় নিহত শিশুটির বাবা আয়াত উল্লাহ থানায় মামলা করলে, পুলিশ পরের দিন সোলায়মান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে। দীর্ঘ বিচারের পর আজ আদালত রায় দেয়।

ভিকটিমের পরিবার, আইনজীবী এবং রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছে। তবে, আসামিরা হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করার দাবি জানিয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি”

“আয়কর রিটার্নে ১০টি সাধারণ ভুল—জানুন কী কী”

রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি বৈঠক চলছে

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

তিন শর্ত মেনে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন হাসপাতাল

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল হবে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই ২০২৬

১০

নতুন রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনায় যাঁরা

১১

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: দায়িত্ব গ্রহণ থেকে বিদায়ের গল্প

১২

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু কবে, জানাল পিএসসি

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিদায়ের ইঙ্গিত, উত্তরসূরি নিয়ে জল্পনা

১৪

খালেদা জিয়ার কারাবন্দির ঘটনায় আলোচিত ফরিদা ইয়াসমিন এখনও গুরুত্বপূর্ণ পদে

১৫

আইন ভঙ্গের দায়ে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৬

সেনা আইনেই হবে মোজাফফর হোসেনের বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শতবর্ষের বিশ্বকাপ ২০৩০: কবে, কোথায় হবে?

১৮

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৯

২০২৬ বিশ্বকাপে কোন পুরস্কার পেলেন কোন তারকা

২০