নিউজ ডেস্ক: মেট্রো নিউজ
২৫ জানুয়ারী ২০২৬, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“অমানবিক রাষ্ট্র দেখতে চাই না,গড়তে চাই মানবিক বাংলাদেশ’: আমিনুল হক।

যশোরে কারাবন্দি এক ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তানের আত্মহত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। ঘটনাটিকে ‘অমানবিক রাষ্ট্রব্যবস্থার ফল’ হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, এমন বাংলাদেশ আর কেউ দেখতে চায় না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার চতুর্থ দিনে রোববার সকালে পল্লবীর বাউনিয়াবাদ ‘সি’ ব্লক এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এ সময় আমিনুল হক বলেন, বিগত সরকারের সময় বহু রাজনৈতিক পরিবারের ওপর নিষ্ঠুরতা চালানো হয়েছে। এমনকি বাবা-মায়ের মৃত্যুর সময়ও অনেককে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। এই বাস্তবতা আমাদের বিবেককে নাড়া দেয়।
তিনি বলেন, যশোরের ঘটনাটি আমাদের সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে। এমন ট্র্যাজেডির পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মনে রাখতে হবে—আইনের প্রয়োগের আগে মানবিকতা জরুরি, সবার আগে বাংলাদেশ, সবার আগে মানুষ।
গণসংযোগকালে আমিনুল হক পল্লবীর ৫ নম্বর ওয়ার্ডের নিম্নআয়ের মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান। দীর্ঘদিন ধরে চলমান উচ্ছেদ আতঙ্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচিত হলে স্থায়ী ও নিরাপদ আবাসনের মাধ্যমে এই অনিশ্চয়তার অবসান ঘটানো হবে।
তিনি আরও জানান, অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নই তার রাজনীতির মূল লক্ষ্য। পরিকল্পনার শীর্ষে রয়েছে নিম্নআয়ের মানুষের সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা।
এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার কথাও তুলে ধরেন আমিনুল হক। তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। নির্বাচিত হলে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা চালুর মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে।
শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসঙ্গে তিনি বলেন, অর্থের অভাবে যেন কেউ লেখাপড়া বা চিকিৎসা থেকে বঞ্চিত না হয়—সে লক্ষ্যে প্রতিটি ঘরে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে আমিনুল হক বলেন, পল্লবী-রূপনগরকে একটি সুশৃঙ্খল, নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতেই তিনি মাঠে কাজ করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি”

“আয়কর রিটার্নে ১০টি সাধারণ ভুল—জানুন কী কী”

রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি বৈঠক চলছে

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

তিন শর্ত মেনে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন হাসপাতাল

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল হবে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই ২০২৬

১০

নতুন রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনায় যাঁরা

১১

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: দায়িত্ব গ্রহণ থেকে বিদায়ের গল্প

১২

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু কবে, জানাল পিএসসি

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিদায়ের ইঙ্গিত, উত্তরসূরি নিয়ে জল্পনা

১৪

খালেদা জিয়ার কারাবন্দির ঘটনায় আলোচিত ফরিদা ইয়াসমিন এখনও গুরুত্বপূর্ণ পদে

১৫

আইন ভঙ্গের দায়ে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৬

সেনা আইনেই হবে মোজাফফর হোসেনের বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শতবর্ষের বিশ্বকাপ ২০৩০: কবে, কোথায় হবে?

১৮

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৯

২০২৬ বিশ্বকাপে কোন পুরস্কার পেলেন কোন তারকা

২০