
জাতীয় পার্টি অফিসের সামনে পুলিশ এবং গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় নুরুল হক নূর গুরুতর আহত হন। পরে নেতা-কর্মীরা রক্তাক্ত অবস্থায় নুরুল হক নূরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে গণ অধিকার পরিষদের নেতারা দ্বিতীয়বারের মতো জাপা অফিসের সামনে জড়ো হন।
এ সময় তারা জাপা নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া করে।
পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে জাপা নেতা-কর্মীদের সরিয়ে দেয়। আইন প্রয়োগকারী সংস্থাগুলি তাৎক্ষণিকভাবে গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ত্যাগ করার জন্য ১০ মিনিট সময় দেয়। এরই মধ্যে তারা ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জ করা হয়।
এই ঘটনায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন