মেট্রো নিউজ ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৫, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেলা মাথায় তেল দেওয়া হবে না: জামায়াত আমির

বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামী ‘কারও মাথায় তেল দেবে না’, বলেন দলের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি বিনামূল্যে চিকিৎসা শিবির উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।

দেশের স্বাস্থ্যসেবা সম্পর্কে জামায়াতে ইসলামীর আমির বলেন, “যারা হাঁচি বা কাশি দিলেই বিদেশে ছুটে যান, তাদের জন্য আমার দেশে চিকিৎসা গ্রহণ এক ধরণের প্রতিবাদ। বাংলাদেশের স্বাস্থ্যসেবা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কেবল দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে। ক্ষমতায় এলে মূল লক্ষ্য হবে মানবিক, দুর্নীতিমুক্ত এবং আধুনিক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন করা। এছাড়াও, দেশের বঞ্চিত মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।

শফিকুর রহমান দাবি করেন যে জামায়াত ক্ষমতায় এলে দলের কোনও সংসদ সদস্য অতিরিক্ত সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন না। একই সাথে তিনি জনগণকে ভয় ও উদ্বেগমুক্ত বাংলাদেশ গঠনে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সাপাহারে উৎসবমুখর পরিবেশে বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ চলাকালীন ডাঃ শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ২৯ জুলাই এনজিওগ্রাম করা হয় এবং তার হৃদপিণ্ডের তিনটি প্রধান রক্তনালীতে ব্লক ধরা পড়ে। এর ফলে ২ আগস্ট দেশে বাইপাস সার্জারি করতে হয়। প্রায় দেড় মাস পর রাজনৈতিক ক্ষেত্রে আবারও তার কার্যক্রম শুরু করেছেন জামায়াতের এই শীর্ষ নেতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০