মেট্রো নিউজ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে কর্মসূচি দিল জামায়াতে ইসলামী

জামায়াতের সংবাদ সম্মেলন। ছবি সংগৃহীত

জাতীয় পার্টি নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি সামনে রেখে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। জুলাই সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, জাতীয় পার্টিসহ ১৪টি দলকে নিষিদ্ধ করা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচ দফা গণদাবি উত্থাপন করেছে। একই সাথে দাবি বাস্তবায়নের জন্য তিন দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ (১৫ সেপ্টেম্বর), সোমবার, রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এসব দাবি ও কর্মসূচি ঘোষণা করেন।

পাঁচ দফা গণদাবি:

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।
২. সংসদের উভয় কক্ষে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু।
৩. সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি।
৪. সরকারের দমন-পীড়ন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করে জবাবদিহিতা প্রতিষ্ঠা।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

ডা. তাহের বলেন, দেশের সকল সচেতন মহল, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক ও গবেষকেরা পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছেন। তাই জনগণের ন্যায্য দাবির পক্ষে গণআন্দোলনের এখনই উপযুক্ত সময়।

দাবি বাস্তবায়নে ঘোষিত কর্মসূচি:

  • ১৮ সেপ্টেম্বর: রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল
  • ১৯ সেপ্টেম্বর: সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল
  • ২৬ সেপ্টেম্বর: দেশব্যাপী উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, এই আন্দোলনের মাধ্যমে তারা একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০