মেট্রো নিউজ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৫ জন

দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতা, পুলিশকে দেওয়া হলো ৩৫ দিকনির্দেশনা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থাসহ ৩৫টি নির্দেশনা পুলিশকে দেওয়া হয়েছে। পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ইউনিটকে গুজব ছড়ানোর ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।

নিষিদ্ধ সংগঠনের কার্যকলাপের উপর কড়া গোয়েন্দা নজরদারি রাখার জন্যও মাঠ পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গাপূজায় আইনশৃঙ্খলা সহ সকল বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আগের তুলনায় আরও জোরদার করা হবে এবং দুর্গাপূজায় কোথাও কোনও নিরাপত্তা ঝুঁকি নেই।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩১,৫৭৬টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা শহরের ২৫৮টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে ৭,০৫৪টি পূজা মণ্ডপকে বেশি গুরুত্বপূর্ণ, ১০,৯৭২টি গুরুত্বপূর্ণ এবং ১৩,৫৫০টি পূজা মণ্ডপকে সাধারণ হিসেবে বিবেচনা করা হয়েছে। ৭,০৫৪টি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে পুলিশ বিশেষ নিরাপত্তা প্রদান করবে।

পুলিশকে ৩৫টি নির্দেশনা
পুজোর আগে নিরাপত্তার জন্য পুলিশকে ১১টি নির্দেশনা, পূজার সময় ১৬টি নির্দেশনা এবং প্রতিমা বিসর্জন ও বিসর্জনের পরে ৮টি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে নির্মাণাধীন পূজা মণ্ডপ ও প্রতিমাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে; প্রতিটি থানার ওসিকে প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করে পূজা আয়োজক কমিটির সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে। নির্মাণাধীন প্রতিমা ও প্রতিমা নির্মাণস্থলের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্মাণস্থলে আইপি ক্যামেরা ও সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পর্যবেক্ষণ করা; প্রতিমা নির্মাণের সময় প্রতিমা পরিবহনের নিরাপত্তার জন্য আয়োজক কমিটিকে যাচাই-বাছাই করে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে বলা হয়েছে। এছাড়াও, নিষিদ্ধ সংগঠনের কার্যকলাপ পর্যবেক্ষণ এবং জামিনে মুক্তিপ্রাপ্ত নিষিদ্ধ সংগঠনের কার্যকলাপের উপর গোয়েন্দা নজরদারি বাড়াতে বলা হয়েছে।

গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা, প্রযোজ্য ক্ষেত্রে হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে স্থাপন করা; ভিআইপি, ভিভিআইপি ও বিদেশি অতিথিদের পরিদর্শনকালীন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা; পূজা উদযাপন কমিটি কর্তৃক পূজা মণ্ডপে নারী ও পুরুষদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা করা; আগত দর্শনার্থীদের স্বেচ্ছাসেবক দ্বারা দেহ তল্লাশি করা (নারীদের ক্ষেত্রে নারী স্বেচ্ছাসেবক দ্বারা), কোন দুস্কৃতিকারী পূজা মণ্ডপে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। প্রতিমা বিসর্জনের স্থানসমৃহের তালিকা সংগ্রহ ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ; প্রতিমা নিয়ে শহর প্রদক্ষিণ না করে নির্ধারিত রুটে বিসর্জন স্থানে পৌছানো নিশ্চিত করা এবং নিরাপত্তাজনিত কারণ ব্যতীত প্রতিমা পরিবহন রুট পরিবর্তন না করা; স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জন কার্যক্রম সমন্বয় করতে বলা হয়েছে।

নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবারের শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় সাতজন স্বেচ্ছাসেবী, আটজন আনসার সদস্য ছাড়াও পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা থাকবেন। এবারের পূজায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী রাখা হচ্ছে।

গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখার সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়ার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়াদি নিবিড় পরিবীক্ষণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এতদসংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ অবস্থায় উপর্যুক্ত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্ব-স্ব অধিভুক্ত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, দুর্গাপূজা চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পোশাকের পাশাপাশি সাদাপোশাকে পুলিশ থাকবে। এ ছাড়া সোয়াট, ক্রাইম রেসপন্স টিম (সিআরটি) ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সদর দপ্তর এবং অন্যান্য পুলিশ ইউনিটে মনিটরিং সেল চালু থাকবে।

আইজিপি বলেন, দুর্গাপূজা উপলক্ষে পুলিশ পূজার আগে, পূজা চলাকালে এবং প্রতিমা বিসর্জন ও পূজা–পরবর্তী তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে পূজাকেন্দ্রিক পুলিশের নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে।

র‌্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান বলেন, দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা চেষ্টার পায়তারা চলছে। আমাদের আইসিটি বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। আমরা স্যোশাল মিডিয়া মনিটর করছি।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী গত বছর এবং তার আগের বছরগুলোতে যেসব মণ্ডপে ছোটবড় ঘটনা ঘটেছে তা মাথায় রেখে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে অতিরিক্ত জনবল দিয়ে সব সময় টহলে রাখা হবে।

অ্যাপসে নজরদারি করবে আনসার-ভিডিপি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি)পূজাকালীন দায়িত্বে থাকা দুই লক্ষাধিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য এবার প্রথমবারের মতো ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’ ব্যবহার করে মাঠপর্যায়ের ঘটনা তাৎক্ষণিকভাবে রিপোর্ট করবেন।

মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, পূজামণ্ডপগুলোকে নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আটজন, গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ছয়জন এবং সাধারণ পূজামণ্ডপে ছয়জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে দেশের ৬৪ জেলায় ৯২টি ব্যাটালিয়ন আনসার স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে ছয়জন করে সদস্য থাকবেন, যারা নিয়মিত টহলের পাশাপাশি যেকোনো আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবেন।

মণ্ডপ ভিত্তিক নিরাপত্তা, থাকছে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনাও
ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনাও থাকবে। এছাড়া প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে মণ্ডপের নিরাপত্তা বাড়াতে হবে। এ ছাড়া পূজা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো প্রকার ভুল তথ্য বা অপতথ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী।

ঈদুল আজহায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা

মন্ত্রিসভা সম্প্রসারণের গুঞ্জন, আলোচনায় ৮ নেতা

শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, ১৬ থেকে ২৩ দিনের অবকাশ

RainBet codes app and mobile guide for Aussie players

Bookmaker non AAMS in Italia: guida completa a bonus, pagamenti e sicurezza

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএনপির ‘লড়াই’ শুরু—প্রধানমন্ত্রী

রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ—প্রধানমন্ত্রী

১০

বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

হাম সংক্রমণে বেড়েছে মৃত্যু, একদিনে ১৭ জনের প্রাণহানি

১২

ডেমরা সার্কেলে বিশেষ অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার

১৩

সরকারের দুই মাসের সাফল্য: জনগণের আস্থা পুনরুদ্ধার

১৪

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে ক্ষুব্ধ ইরান, আবারও ‘হরমুজ’ বন্ধের হুমকি

১৫

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

১৬

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

১৭

সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

১৮

জাপানে শ্রমশক্তি রপ্তানিতে এসএলভি নতুন দিগন্ত

১৯

ঈদে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় | কোথায় জানুন

২০