মেট্রো নিউজ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে নির্বাচন করতে পারেন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।ছবি সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে বিএনপির প্রার্থী হতে পারেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন।

বৃহস্পতিবার রাতে ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির ছয়টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৭১ সদস্যের নির্বাহী কমিটি রয়েছে।

এর মধ্যে খালেদা জিয়াকে ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির এক নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ফখরুল আলম স্বপন সমকালকে বলেন, “পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।”

ফেনীর ফুলগাজী খালেদা জিয়ার পৈতৃক নিবাস। তিনি এই আসন থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন এবং সদস্য সচিব আবুল হোসেনের স্বাক্ষরে অনুমোদিত কমিটিতে ফুলগাজী সদর ইউনিয়নের সভাপতি হিসেবে মনির আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. ইয়াসিন মাহমুদ মজুমদার নির্বাচিত হয়েছেন। মুন্সিরহাট ইউনিয়নে নুরুল হক খোকন সভাপতি ও মোয়াজ্জেম হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক, দরবারপুর ইউনিয়নে ফজলুল হক চৌধুরী সভাপতি ও মো. সাইফ উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক, আনন্দপুর ইউনিয়নে জিয়া হায়দার নাসির সভাপতি ও হুমায়ুন কবির ফারুক সাধারণ সম্পাদক, আমজাদহাট ইউনিয়নে মো. গোলাম সারোয়ার সভাপতি ও বাহার উদ্দিন মজুমদার সাধারণ সম্পাদক, জিএম হাট ইউনিয়নে আবুল হাসেম ভূঁইয়া সভাপতি ও জহির উদ্দিন পাটোয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন জানান, তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সুসংগঠিত ও বেগবান করার জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফুলগাজী সদর ইউনিয়নে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০