মেট্রো নিউজ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ও শাস্তির দাবিতে খাগড়াছড়িতে দিনব্যাপী অবরোধ

অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে সকাল ও সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। জুম্ম শিক্ষার্থী ও জনসাধারণের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ চলবে।

অবরোধের কারণে খাগড়াছড়ির সাথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়ক অবরোধের সমর্থনে চেঙ্গী স্কয়ার, দীঘিনালা, পানছড়ি, রামগড় সহ শহরের বিভিন্ন স্থানে গাছ কেটে, গাছের গুঁড়ি ছুঁড়ে এবং টায়ারে আগুন লাগিয়ে পিকেটিং করছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে, একই দাবিতে গত বুধবার জেলায় অর্ধদিবস সড়ক অবরোধ পালিত হয়েছিল।

গত মঙ্গলবার সন্ধ্যায়, জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় বেসরকারি স্কুল থেকে ফেরার সময় কয়েকজন যুবক ছাত্রীকে মাদক খাইয়ে অজ্ঞান করে ফেলে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে শায়ান শীল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০