মেট্রো নিউজ ডেস্ক
১১ অক্টোবর ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা ইশরাকের বিয়ে নিয়ে জল্পনা, কাকে বিয়ে করছেন তিনি?

হবু স্ত্রী নুসরাত খান ও ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেন পারিবারিক কারণে বাগদান করেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শনিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১০ অক্টোবর) তিনি ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পরিয়ে দেন। নুসরাত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য এবং টাঙ্গাইল জেলার প্রাক্তন সংসদ সদস্য নূর মোহাম্মদ খানের জ্যেষ্ঠ কন্যা। ইশরাক হোসেনের মা ইসমত হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে হঠাৎ করেই বিয়ের আংটি দেওয়া হয়েছে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

ইশরাক হোসেনের জন্ম ৫ এপ্রিল ১৯৮৭ সালে। তার শৈশব ও কৈশোর কেটেছে রাজধানী ঢাকায়। তিনি ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০১১ সালে পড়াশোনা শেষ করার পর, তিনি যুক্তরাজ্যে কিছু সময় বিভিন্ন স্থানীয় মোটরগাড়ি কোম্পানিতে কাজ করেন এবং অভিজ্ঞতা অর্জন করেন। তিনি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক। তার বাবা সাদেক হোসেন খোকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন। তিনি তার বাবার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে সক্রিয় রাজনীতিতে যোগ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০