মেট্রো নিউজ অনলাইন ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫ দফা আদায়ে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

জামায়াতে ইসলামী

পাঁচ দফা দাবি নিয়ে শনিবার (২৫ অক্টোবর) ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে বিক্ষোভ করবে জামায়াতে ইসলামী।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও প্রাক্তন এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পূর্ব ঘোষিত প্রতিবাদ সমাবেশ ও মিছিলকে পূর্ণাঙ্গভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশকে একটি ন্যায়সঙ্গত ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্যে আন্দোলনরত ৮টি রাজনৈতিক দলের পক্ষ থেকে ১৯ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনের ৫ দফা গণদাবি জাতির সামনে তুলে ধরা হয় এবং ৩ দিনের কর্মসূচির চতুর্থ ধাপের কর্মসূচি ঘোষণা করা হয়।

পাঁচ দফা দাবি হলো–

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও উক্ত আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা।

২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

ঘোষিত ৫ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৫ অক্টোবর (শনিবার) সকল মহানগরী এবং বিভাগীয় সদর দপ্তরে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। তিনি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশবাসীকে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এটিকে পূর্ণাঙ্গ সফল করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি”

“আয়কর রিটার্নে ১০টি সাধারণ ভুল—জানুন কী কী”

রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি বৈঠক চলছে

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

তিন শর্ত মেনে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন হাসপাতাল

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল হবে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই ২০২৬

১০

নতুন রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনায় যাঁরা

১১

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: দায়িত্ব গ্রহণ থেকে বিদায়ের গল্প

১২

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু কবে, জানাল পিএসসি

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিদায়ের ইঙ্গিত, উত্তরসূরি নিয়ে জল্পনা

১৪

খালেদা জিয়ার কারাবন্দির ঘটনায় আলোচিত ফরিদা ইয়াসমিন এখনও গুরুত্বপূর্ণ পদে

১৫

আইন ভঙ্গের দায়ে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৬

সেনা আইনেই হবে মোজাফফর হোসেনের বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শতবর্ষের বিশ্বকাপ ২০৩০: কবে, কোথায় হবে?

১৮

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৯

২০২৬ বিশ্বকাপে কোন পুরস্কার পেলেন কোন তারকা

২০