মেট্রো নিউজ অনলাইন ডেস্ক
২৯ অক্টোবর ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনের সব প্রস্তুতি ১৫ নভেম্বরের মধ্যেই শেষ করতে বললেন প্রধান উপদেষ্টা

নির্বাচন প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ১৫ নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক এ নির্দেশনা দেন তিনি। বৈঠকে নির্বাচন কমিশন, বিভিন্ন মন্ত্রণালয়, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষ হওয়ার পর ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতির কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনে পোস্টাল ভোটের জন্যে অ্যাপ রাখবে নির্বাচন কমিশন। নির্বাচনের আগের এবং পরের ৭২ ঘণ্টা কীভাবে সামাল দেওয়া হবে সেটা নিয়েও আলোচনা হয়েছে।’ যেকোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত থাকার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘নির্বাচনী কর্মকর্তা পদায়নের ব্যাপারে স্বচ্ছতা নিশ্চিত করে সে অনুযায়ী কাজ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব নিয়ে কাজ করতে দুটি কমিটি কাজ করবে। ডিজইনফর্মেশনের ব্যাপারগুলোর জন্যও কাজ করতে কমিটি থাকবে। ফেসবুকের সঙ্গেও এ ব্যাপারে কথা হবে।’

নির্বাচনে কারা কারা দায়িত্ব পালন করছে- এ বিষয়ে প্রেস সচিব বলেন, ‘সেনাবাহিনী জানিয়েছে সাড়ে ৯২ হাজারের মতো সেনা এবং নৌবাহিনীর সদস্য কাজ করবেন। এর মধ্যে ৯০ হাজার থাকবে সেনা সদস্য আর বাকিটা নৌবাহিনীর সদস্য। ভোটের দায়িত্বে সব থেকে বেশি থাকছে আনসার সদস্য। পুলিশের কাছে বডি ক্যামেরাও থাকবে।’

বৈঠকে নির্বাচন বানচালের চেষ্টা রুখে দিতে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, ‘গত তিন নির্বাচনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, এবার তাদের নির্বাচনী কর্মকর্তা হিসেবে রাখা হবে না।’

একবিংশ শতকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বড় খুনি নেই, সেটা জাতিসংঘের প্রতিবেদনেই রয়েছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, ‘কেউ কোনো অপকর্ম করে পার পাবে, এটা হবে না। সেই অনুযায়ী কাজ হচ্ছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা থাকছে।’

নির্বাচন কমিশন (ইসি) স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান শফিকুল আলম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০