মেট্রো নিউজ অনলাইন ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যুক্ত হলো এনসিপি–এলডিপি

দীর্ঘ আলোচনা ও রাজনৈতিক হিসাব–নিকাশের পর অবশেষে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতায় যোগ দিয়েছে এনসিপি ও এলডিপি। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সমঝোতাকে বিরোধী রাজনৈতিক জোটের কৌশলগত গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। 

জামায়াতের এই জোট মোট ১০টি দল নিয়ে গঠিত হচ্ছে। রোববার (২৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এমনটা জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য একটি শোষণ বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং মানবিক বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ। আজকে আরও দুটি দল আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। কর্ণেল অলি আহমেদের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি জোটে যুক্ত হয়েছে। কিছুক্ষণ আগে এনসিপির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। নাহিদ ইসলাম সরাসরি আমাদের সাথে কথা বলেছেন । তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছেন। তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেবেন।

জামায়াতের আমির বলেন, এটি আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। ৩০০ আসনে বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের মধ্যে বিভিন্ন আসন নির্ধারণ করেছি। দুইটি দল শেষ পর্যায়ে এসে আমাদের সাথে মিলিত হয়েছে। আসন সমঝোতা প্রায় সম্পন্ন হয়ে গেছে। আসন সমঝোতা সামান্য বাকি আছে, তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে৷

তিনি জানান, এই বিপ্লব ২৪ এ এসে পরিপূর্ণতা পেয়েছে। তবে তা শুরু হয়েছে ২০০৮ সালে। পিলখানা হত্যাকাণ্ডের পর থেকে সবার ওপর নিপীড়ন হয়েছে। জাতি দীর্ঘস্থায়ী মুক্তিতে যেতে চায়। যুব সমাজের প্রত্যাশা পূরণ আমাদের দায়িত্ব।

বলেন, নির্বাচনের আর দেড় মাসের মতো সময় আছে। নির্বাচন সুষ্ঠু করতে সরকারকে সর্বাত্মক সহযোগীতা করবো। আমরা আশা করছি সরকার এবং ইসি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন। আমরা প্রত্যাশা করি সরকার সাংবিধানিকভাবে সব আয়োজন করবে। এই ঐক্য জাতীয় ঐক্য। সবাই মিলে সুঠু নির্বাচন আদায় করতে চাই।

তিনি আরও বলেন, এটাকে জোট বলুন আর না বলুন এটি জোটের চেয়েও মজবুত কিছু। অল্প কিছু ব্যাপার বাকি আছে শীঘ্রই জানানো হবে। এটা নির্বাচন, রাজনৈতিক এবং দেশ গঠনের জোট। জোটে মোট ১০টি দল হয়ে গেছে এটি ১০ দলীয় নির্বাচনী সমযোতা। একক দল আসন বণ্টন করবে না ন্যায্যতার ভিত্তিতে আসন হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০