নিউজ ডেস্ক: মেট্রো নিউজ
২২ জানুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট থেকে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু আজ, তিন সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করছেন আজ বৃহস্পতিবার। গতকাল বুধবার সন্ধ্যায় তিনি সিলেটে পৌঁছান। সেখানে পৌঁছেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারত শেষে তিনি মাজার প্রাঙ্গণের কবরস্থানে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজি ওসমানীর কবরেও শ্রদ্ধা জানান। এরপর তিনি হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

সিলেট সফরে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের একটি প্রতিনিধি দল।
হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের সময় সিলেট বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদীর, এমএ মালিক ও এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ স্থানীয় নেতারা।
ঢাকা থেকে বিমানযোগে বুধবার রাত আনুমানিক ৮টার দিকে তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে শাহজালাল (রহ.)-এর মাজার পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেওয়া হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
রাত ১২টার দিকে তিনি দক্ষিণ সুরমার বিরামপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে যান। তাঁর শ্বশুর সাবেক মন্ত্রী অ্যাডমিরাল মাহবুব আলী খান বিরামপুর গ্রামের বাসিন্দা। পারিবারিক আনুষ্ঠানিকতা শেষে তিনি হোটেলে ফেরেন।
আলিয়া মাদ্রাসা মাঠে আজ বড় সমাবেশ
দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান হিসেবে আজ সকাল ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। এর আগে সকাল ১০টায় তিনি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।
সমাবেশ শেষে তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে আরেকটি জনসভায় বক্তব্য দেবেন। দুপুর ২টায় ওই সমাবেশ শেষ করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সমাবেশেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেটে কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান।
সাত দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ
এদিকে তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)সহ সাতটি রাজনৈতিক দলের নেতারা। গতকাল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকারে অংশ নেন বিজেপির আন্দালিব রহমান পার্থ, আমজনতা পার্টির মিয়া মসিউজ্জামান, ন্যাপ (ভাসানী)র আজহারুল ইসলাম, জনঅধিকার পার্টির ইসমাইল হোসেন সম্রাট, নেজামী ইসলাম পার্টির এ কে এম আশরাফুল হক, গণফোরামের সুব্রত চৌধুরী এবং গণতান্ত্রিক বাম ঐক্যের হারুন চৌধুরী।
এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির নেতারাও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এতে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০