মেট্রো নিউজ অনলাইন ডেস্ক
৭ জুলাই ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশি কর্মীদের জন্য ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি সংগৃহীত

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার কথা জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। তিনি বলেন, দুই দেশের মধ্যে চলমান আলোচনা ও সমন্বয়ের ফলে বাংলাদেশি কর্মীদের জন্য আবারও মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা দেশের বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি বলেন, সরকারের নিরন্তর কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে। একই সাথে, পর্যায়ক্রমে আরও কয়েকটি দেশের শ্রমবাজারও বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলে দেওয়া হবে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সিলেট সার্কিট হাউসে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, ক্ষমতায় আসার পর থেকে বর্তমান সরকার নতুন শ্রমবাজার তৈরি এবং বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণের জন্য বিভিন্ন দেশের সঙ্গে ক্রমাগত আলোচনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খুলে দেওয়া হয়েছে। সরকার ভবিষ্যতে আরও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য কাজ করছে।

সৌজন্যসভায় সিলেটের সার্বিক উন্নয়ন, যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি, বিশেষ করে সিলেট প্রবাসীদের অবদান, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও শক্তিশালী ও ফলপ্রসূ করতে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে। এ ধরনের সৌজন্য সভা ও মতবিনিময় দুই দেশের পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন অংশীদারিত্বকে আরও ত্বরান্বিত করবে।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রহমান তরফদার, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০