মেট্রো নিউজ অনলাইন ডেস্ক
১৪ জুলাই ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বুধবার রাষ্ট্রীয় শোক বাংলাদেশে

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বুধবার দেশে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে শোক পালন এবং মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি শোক প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি কণ্ঠভোটে দেন এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সংসদে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, শোক প্রস্তাবটি কাতার সরকার এবং ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে পাঠানো হবে। শোক প্রস্তাবটি গৃহীত হওয়ার পর মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির আত্মার মাগফিরাত কামনায় একটি বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শামীম কায়সার দোয়ায় ইমামতি করেন।

এছাড়াও, কাতারের আমির, রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও শোক প্রকাশ করতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দোহা সফর করছে।

এর আগে রবিবার (১২ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমান কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে একটি শোকবার্তা পাঠান। এতে তিনি কাতারের সাবেক আমিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং ব্যক্তিগতভাবে তিনি কাতারের আমির, রাজপরিবার, সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত রবিবার মৃত্যুবরণ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০