
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চলমান এশিয়া কাপের গ্রুপ পর্বে দুটি জয় সত্ত্বেও, সুপার ফোরে বাংলাদেশের অগ্রগতি নির্ভর করছিল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের উপর। আর যেখানে শ্রীলঙ্কানদের হতাশ করেনি টাইগাররা। যেখানে শ্রীলঙ্কা আফগানদের স্বপ্ন ভেঙে দিয়ে গ্রুপ ‘বি’ থেকে বাংলাদেশের সাথে সুপার ফোরে উঠে গেছে।
আর ভারত ও পাকিস্তান ইতিমধ্যেই গ্রুপ ‘এ’ থেকে সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে। ফলস্বরূপ, এই বছরের এশিয়া কাপের সুপার ফোরে স্থান করে নেওয়া চারটি দল হল – ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ।
সুপার ফোরে, প্রতিটি দল অন্য তিনটি দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। সেই অনুযায়ী, বাংলাদেশের আরও তিনটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। আর সুপার ফোরের ম্যাচগুলো ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ২৫ সেপ্টেম্বর শেষ হবে। শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি ২৮ সেপ্টেম্বর।
এক নজরে টাইগারদের সুপার ফোরের সময়সূচী
তারিখ প্রতিপক্ষ স্থান সময়
২০ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দুবাই রাত ৮:৩০
২৪ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম ভারত দুবাই রাত ৮:৩০
২৫ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম পাকিস্তান দুবাই রাত ৮:৩০
মন্তব্য করুন