স্পোর্টস ডেস্ক: মেট্রো নিউজ
২৫ জানুয়ারী ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বয়কটের হুমকি দিয়েও ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান

বাংলাদেশের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ার অক্ষমতার পর আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নানা আলোচনা শুরু হয়। সেই আলোচনার মধ্যেই পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) স্পষ্ট করেছে, বিশ্বকাপে অংশ নেওয়ার পথে তারা আপস করবে না।
রোববার (২৫ জানুয়ারি) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন পিসিবির হাই পারফরম্যান্স বিভাগের পরিচালক ও পুরুষ জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ। ঘোষিত দলে বেশ কিছু নতুন মুখও জায়গা পেয়েছে। প্রথমবারের মতো আইসিসি বৈশ্বিক আসরের দলে ডাক পেয়েছেন ফাহিম আশরাফ, খাজা নাফে, মোহাম্মদ সালমান মির্জা, শাহিবজাদা ফারহান ও উসমান তারিক।
দলের অভিজ্ঞ ক্রিকেটাররাও স্কোয়াডে আছেন। আছেন আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান এবং উসমান খান।
পিসিবি স্পষ্ট করেছে, বিশ্বকাপ বয়কটের কোনো সম্ভাবনা নেই। এর আগে আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। পাকিস্তান নিন্দা জানিয়েছিল এবং বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, ভারতের ও পাকিস্তানের জন্য অতীতে যে সুবিধা হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা উচিত ছিল। পাকিস্তানের বক্তব্য অনুসারে, তাদের পদক্ষেপ মূলত বাংলাদেশের প্রতি সমর্থন দেখানো এবং ভারতের বিপক্ষে অবস্থান স্পষ্ট করার একটি কৌশলগত প্রচেষ্টা।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড (১৫ সদস্য):
সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০