মেট্রো নিউজ
২২ নভেম্বর ২০২৫, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইনজীবীদের দেশের প্রথম ও বৃহত্তম ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

মেট্রো নিউজ রিপোর্টার

দেশের আইনজীবীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম ও বৃহত্তম ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ছিল উৎসবের আমেজ। টুর্নামেন্টকে ঘিরে  মাঠজুড়ে জড়ো হন বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা, যেখানে উদ্বোধনী খেলা দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা ওঠে এ আইনি পেশাজীবীদের অনন্য ক্রীড়া প্রতিযোগিতার।

রাজধানীর ক্লেমন ইন্দিরা রোড ক্রিকেট একাডেমী মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “Victory Law Academy Presents – Advocate’s Premier League BD Season 2, Powered by Clemon”– এর উদ্বোধনী ম্যাচ। আইনজীবীদের নিয়ে দেশে প্রথম ও বৃহত্তম ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে পরিচিত এই লিগের দ্বিতীয় আসরকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ ও উচ্ছ্বাস।
দেশের বিভিন্ন জেলা ও বার অ্যাসোসিয়েশন থেকে মোট ২৮টি আইনজীবী দলের অংশগ্রহণ এবারের আসরকে নতুন মাত্রায় নিয়ে গেছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়— আদালতের কঠোর পেশাগত দায়িত্বের বাইরে খেলাধুলার মাধ্যমে মানসিক প্রশান্তি, নেতৃত্বের গুণাবলী এবং বন্ধন তৈরির লক্ষ্যেই শুরু হয়েছিল APL BD, যা আজ দেশের একটি সম্মানজনক স্পোর্টস ইভেন্টে পরিণত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির প্রেসিডেন্ট বলেন, “এটি শুধু একটি ক্রিকেট লিগ নয়… এটি আমাদের পেশাগত জীবনে মানবিকতা, স্পোর্টসম্যানশিপ ও আত্মবিশ্বাস জাগানোর একটি নতুন অধ্যায়।” একইসাথে কমিটির সেক্রেটারি জানান, “Lawyers are fighters — both in court & in life. APL BD Season 2 আমাদের সেই fighting spirit-কে মাঠে প্রকাশ করবে।” বাংলাদেশে আইনজীবীদের খেলাধুলা ভিত্তিক উদ্যোগে এটি হতে পারে একটি দীর্ঘমেয়াদী প্ল্যাটফর্ম— এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।
টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষে Quarter Final, Semi Final এবং Grand Final অনুষ্ঠিত হবে দেশের অন্যতম আধুনিক ভেন্যু Bashundhara Sports City-তে, যা এবারের লিগকে আরও আন্তর্জাতিক মানের রূপ দেবে বলে আয়োজকদের প্রত্যাশা।
ম্যাচের উদ্বোধনী দিনে উপস্থিত আইনজীবী, খেলোয়াড় ও দর্শকরা জানান—
“Advocate’s Premier League শুধু খেলা নয়, এটি একটি প্রেরণা। এখানে পেশা, স্পোর্টস এবং ভ্রাতৃত্বের মিলন ঘটেছে। APL BD এখন আমাদের গর্ব।”

পুরো টুর্নামেন্ট এর সম্পূর্ণ ব্র্যান্ডিং,এডভারটাইজিং এবং ডিজিটাল প্রমোশন পরিচালনার দায়িত্বে আছে MN International
👉 টুর্নামেন্টের লাইভ স্কোর, ম্যাচ হাইলাইটস এবং দলগুলো সম্পর্কে আপডেট পেতে চোখ রাখুন
Official Facebook Page – Advocate’s Premier League BD

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০