স্পোর্টস ডেস্ক: মেট্রো নিউজ
২৪ জানুয়ারী ২০২৬, ২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিক্সিং অভিযোগের মুখে বিসিবির সব দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মোখলেসুর রহমান শামীম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার মধ্যেই বিপিএলের দ্বাদশ আসরের ফাইনাল চলাকালে বিসিবির সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার (২৩ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে শামীম জানান, বিসিবির পরিচালক পদসহ অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে তার সব দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নিচ্ছেন। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টে শামীম বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের স্বার্থে তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি স্পষ্ট করে জানান, এটি কোনোভাবেই অভিযোগ স্বীকারের বিষয় নয়; বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার প্রতি তার দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ।
নিজের সিদ্ধান্ত প্রসঙ্গে শামীম আরও বলেন, ব্যক্তিগতভাবে এটি তার জন্য কষ্টকর হলেও দেশের ক্রিকেটের সুনাম তার কাছে সবার ঊর্ধ্বে। তাই প্রতিষ্ঠান ও খেলাটির স্বার্থেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
তিনি জানান, তদন্ত প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করবেন এবং আশা প্রকাশ করেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, অতীতের মতো ভবিষ্যতেও তিনি বাংলাদেশের ক্রিকেটের পাশে থাকবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০