স্পোর্টস ডেস্ক: মেট্রো নিউজ
২৪ জানুয়ারী ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বুলবুলের ওপর ক্ষুব্ধ আইসিসির বোর্ড সদস্যরা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসির কাছে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই প্রস্তাবে সাড়া দেয়নি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। উল্টো সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়।
এই পরিস্থিতিতে বিসিবির সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে আসেন আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অবহিত না করেই সংবাদ সম্মেলন করায় বিষয়টি ভালোভাবে নেয়নি আইসিসির বোর্ড সদস্যরা। এতে বিসিবি সভাপতির ওপর তারা ক্ষুব্ধ হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই, আইসিসির একটি সূত্রের বরাতে।
প্রতিবেদনে আরও বলা হয়, আইসিসির সঙ্গে সংশ্লিষ্ট নন এমন ব্যক্তিদের উপস্থিতিতে সিদ্ধান্ত ঘোষণা করাও প্রশ্ন তুলেছে বোর্ড সদস্যদের মধ্যে। তাদের মতে, আইসিসিকে আগে জানানো ছাড়া সংবাদ সম্মেলন করা উচিত হয়নি।
এদিকে বাংলাদেশের এই অনড় অবস্থানের জেরে কঠোর সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। পিটিআই জানিয়েছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহ ইতোমধ্যে দুবাই পৌঁছেছেন। শনিবার (২৪ জানুয়ারি) সেখান থেকেই বাংলাদেশের বদলি দল হিসেবে স্কটল্যান্ডের নাম ঘোষণা করা হতে পারে।
অন্যদিকে, ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তিকরণ কমিটি (ডিআরসি)-এর কাছে আপিল করেছিল বিসিবি। তবে বিষয়টি কমিটির এখতিয়ারভুক্ত নয় উল্লেখ করে সেই আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়নি। ডিআরসির টার্ম অব রেফারেন্স অনুযায়ী, আইসিসি বোর্ড পরিচালকদের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল শুনতে পারে না।
উল্লেখ্য, গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ খেলতে রাজি হতে ২৪ ঘণ্টার সময় দেয় সংস্থাটি। এর পরদিন বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অটল থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি”

“আয়কর রিটার্নে ১০টি সাধারণ ভুল—জানুন কী কী”

রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি বৈঠক চলছে

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

তিন শর্ত মেনে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন হাসপাতাল

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল হবে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই ২০২৬

১০

নতুন রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনায় যাঁরা

১১

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: দায়িত্ব গ্রহণ থেকে বিদায়ের গল্প

১২

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু কবে, জানাল পিএসসি

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিদায়ের ইঙ্গিত, উত্তরসূরি নিয়ে জল্পনা

১৪

খালেদা জিয়ার কারাবন্দির ঘটনায় আলোচিত ফরিদা ইয়াসমিন এখনও গুরুত্বপূর্ণ পদে

১৫

আইন ভঙ্গের দায়ে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৬

সেনা আইনেই হবে মোজাফফর হোসেনের বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শতবর্ষের বিশ্বকাপ ২০৩০: কবে, কোথায় হবে?

১৮

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৯

২০২৬ বিশ্বকাপে কোন পুরস্কার পেলেন কোন তারকা

২০