স্পোর্টস ডেস্ক: মেট্রো নিউজ
২৫ জানুয়ারী ২০২৬, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিসিবির সিদ্ধান্তের পর যা বললেন, সাকিব

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে বাংলাদেশে আর ফেরা হয়নি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের। জাতীয় দলের জার্সিতে ঘরের মাঠে খেলে অবসর নেওয়ার স্বপ্ন থাকলেও নানা বাস্তবতায় তা আর পূরণ হয়নি। তবে প্রায় দেড় বছর পর আবারও সাকিবকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির বোর্ড সভায় সাকিব আল হাসানকে ভবিষ্যৎ দলে বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত হয়। বিষয়টি জানার পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য না করে বলেন, পরে সময় নিয়ে প্রতিক্রিয়া জানাবেন।
এর আগে, বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, সাকিব ফ্রি থাকলে এবং প্রয়োজনীয় শর্ত পূরণ হলে তাকে দলে নেওয়ার পথে হাঁটবে বোর্ড। তিনি বলেন, বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সাকিবের ফিটনেস, প্রাপ্যতা এবং ম্যাচ ভেন্যুতে উপস্থিত থাকার সক্ষমতা বিবেচনায় রেখে নির্বাচক কমিটি তাকে ভবিষ্যৎ দলে অন্তর্ভুক্ত করার সুযোগ পাবে। আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে বিসিবি প্রয়োজন অনুযায়ী তাকে এনওসি দেবে।
আমজাদ হোসেন আরও জানান, সাকিবকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি জটিলতার বিষয়গুলো সরকারিভাবে আলোচনা সাপেক্ষে নিষ্পত্তি করা হবে।
বিশ্বকাপ সংক্রান্ত টানাপোড়েনের মধ্যে হঠাৎ সাকিব প্রসঙ্গ উঠে আসা নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, বোর্ড সভার মূল এজেন্ডায় ছিল ২৭ জন চুক্তিবদ্ধ খেলোয়াড়ের গ্রেড নির্ধারণ। আলোচনার একপর্যায়ে একজন পরিচালক জানান, সাকিব আবার খেলতে আগ্রহী এবং বোর্ডের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। বিষয়টি সভাপতির নজরে আনা হয়েছে, যাতে সরকারিভাবে প্রয়োজনীয় যোগাযোগ করা যায়।
তিনি আরও বলেন, সাকিবের ব্যক্তিগত ও আইনি বিষয়গুলো সরকারের এখতিয়ারভুক্ত। তবে ক্রিকেট বোর্ড হিসেবে বিসিবির অবস্থান পরিষ্কার—তারা সাকিবকে দলে চান। কেন্দ্রীয় চুক্তির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলে অবসর নেওয়ার ইচ্ছাও সাকিবের রয়েছে বলে জানান তিনি। আসিফ আকবরের ভাষায়, ‘সাকিব আল হাসান শুধু একজন ক্রিকেটার নন, তিনি নিজেই একটি ব্র্যান্ড। এমন খেলোয়াড় আগামী একশ বছরেও পাওয়া কঠিন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০