স্পোর্টস ডেস্ক: মেট্রো নিউজ
২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বোর্ড সভায় সাকিবকে ফেরানোর সিদ্ধান্ত, বিসিবির

জাতীয় দলে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন নিয়ে যে অনিশ্চয়তা দীর্ঘদিন ধরে চলছিল, সেটির অবসান ঘটাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত বোর্ড সভা শেষে সাকিবকে আবার জাতীয় দলে বিবেচনায় নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বোর্ড পরিচালক ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
সভা-পরবর্তী বক্তব্যে আমজাদ হোসেন জানান, সাকিবের বিষয়টি এখন থেকে নিয়মিতভাবেই জাতীয় দলের পরিকল্পনার অংশ হিসেবে দেখা হবে। তিনি এ সিদ্ধান্তের পেছনের যুক্তি ও বোর্ডের অবস্থানও বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। একই সুরে কথা বলেছেন আরেক বোর্ড পরিচালক আসিফ আকবর। তিনিও স্পষ্ট করেছেন, সাকিব আল হাসানকে নিয়ে বিসিবির দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন এসেছে।
দীর্ঘদিন ধরে সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে নানা জটিলতা ও আলোচনা চলছিল। তবে সাম্প্রতিক বোর্ড সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে বিসিবি। বোর্ডের একাধিক পরিচালক মনে করছেন, দেশের ক্রিকেটে সাকিবের অবদান ও অভিজ্ঞতার প্রতি যথাযথ সম্মান দেখানো উচিত।
উল্লেখ্য, ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। সেই উপলক্ষে তিনি দুবাই পর্যন্ত এলেও তৎকালীন দেশের পরিস্থিতির কারণে ঢাকায় না ফেরার পরামর্শ পান। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে আর মাঠে নামা হয়নি তার।
তবে আন্তর্জাতিক অঙ্গনে না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত ছিলেন সাকিব। সবশেষ আইএলটি-টোয়েন্টিতে খেলতে দেখা গেছে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে। এবার বিসিবির নতুন সিদ্ধান্তে আবারও জাতীয় দলে সাকিবের ফেরার সম্ভাবনা তৈরি হলো—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০