মেট্রো নিউজ ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক মাসের মধ্যে বাড়বে আলুর দাম: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, উপদেষ্টা পরিষদ আলুর দাম নিয়ে অনেকবার আলোচনা করেছে। আলু রপ্তানির জন্য প্রণোদনা দেওয়া হচ্ছে। এছাড়াও, বাজার থেকে আলু কিনে টিসিবির মাধ্যমে বিক্রি করে রপ্তানি করার চেষ্টা করা হচ্ছে। আশা করছি আগামী মাসের মধ্যে আলুর দাম কিছুটা বাড়বে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, গত বছর আলুর দাম ছিল প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকা। ফলে এ বছর আলু চাষ বেড়েছে। এতে সমস্যা তৈরি হয়েছে। এক্ষেত্রে মনে হচ্ছে না যে টিসিবির মাধ্যমে আলু কেনা যথেষ্ট হবে। কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার একমাত্র উপায় হলো রপ্তানি।

তিনি আরও বলেন, আলু রপ্তানি করতে পারলে আমরা এই সংকট মোকাবেলা করতে পারব। আলুর জন্য যদি সিন্ডিকেট থাকে, তাহলে তা সহ্য করা হবে না। সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি”

“আয়কর রিটার্নে ১০টি সাধারণ ভুল—জানুন কী কী”

রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি বৈঠক চলছে

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

তিন শর্ত মেনে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন হাসপাতাল

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল হবে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই ২০২৬

১০

নতুন রাষ্ট্রপতি নির্বাচন, আলোচনায় যাঁরা

১১

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: দায়িত্ব গ্রহণ থেকে বিদায়ের গল্প

১২

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু কবে, জানাল পিএসসি

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিদায়ের ইঙ্গিত, উত্তরসূরি নিয়ে জল্পনা

১৪

খালেদা জিয়ার কারাবন্দির ঘটনায় আলোচিত ফরিদা ইয়াসমিন এখনও গুরুত্বপূর্ণ পদে

১৫

আইন ভঙ্গের দায়ে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৬

সেনা আইনেই হবে মোজাফফর হোসেনের বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শতবর্ষের বিশ্বকাপ ২০৩০: কবে, কোথায় হবে?

১৮

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৯

২০২৬ বিশ্বকাপে কোন পুরস্কার পেলেন কোন তারকা

২০