মেট্রো নিউজ অনলাইন ডেস্ক
৯ জুলাই ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা: প্রবাসী কল্যাণমন্ত্রী

সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদাকে কাজে লাগিয়ে আগামী পাঁচ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনার কথা সংসদে তুলে ধরেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তিনি জানান, দক্ষতা উন্নয়ন, নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

এছাড়া, বৈদেশিক শ্রম বাজারকে সুসংহত, প্রসারিত ও সংরক্ষণ করার লক্ষ্যে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বিদেশে কর্মসংস্থানের উপযোগী দক্ষ কর্মী তৈরি এবং তাদের ভাষাগত সমস্যা দূর করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে একটি তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।

নওগাঁ-৫ আসনের সাংসদ মোহাম্মদ জাহিদুল ইসলাম ধালু-র এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সব উপজেলার বেকার যুবক-যুবতীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে কর্মসংস্থানের উপযোগী করে তোলার জন্য নওগাঁ জেলার সদর উপজেলায় বান্দা বাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং রানিনগর উপজেলায় রানিনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। বর্তমানে এই দুটি কেন্দ্রে বেকার যুবক ও নারী শ্রমিকরা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিচ্ছেন।

তিনি আরও উল্লেখ করেন যে, প্রতিটি কেন্দ্রে আন্তর্জাতিক বাজারের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ আইটি, কেয়ারগিভিং এবং ড্রাইভিং-এর মতো আধুনিক ও উচ্চমানের ট্রেড চালু করা হবে।

সিলেট-২ আসনের সাংসদ তাহসিনা রুশদীর একটি সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের স্বল্পশিক্ষিত পুরুষ, নারী ও বিধবাদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির একটি পরিকল্পনা সরকারের রয়েছে। এই কর্মসূচি পর্যায়ক্রমে সব এলাকায় বাস্তবায়ন করা হবে।

সংরক্ষিত নারী আসনের সদস্য নীলুফার চৌধুরী মনির একটি প্রশ্নের জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের কল্যাণে দেশের তিনটি বিমানবন্দরে স্থাপিত প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে প্রবাসী ও প্রত্যাবর্তনকারী শ্রমিকদের লাগেজ মোড়ানো, লাগেজ গ্রহণ, সঠিক কাগজ মুদ্রণ, ফটোকপি, সত্যায়ন, ইমিগ্রেশন এবং কাস্টমস সম্পর্কিত কাজে সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়াও, প্রবাসীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই, টেলিভিশন, সংবাদপত্র ও টেলিফোন সুবিধার পাশাপাশি প্রবাসী ক্যাফেতে সাশ্রয়ী মূল্যের খাবারে ৩০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।

বাংলাদেশি কর্মীদের জন্য ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিদেশে মৃত শ্রমিকদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই সরকারের আমলে শুধু মরদেহ দেশে ফিরিয়ে আনাই নয়, মরদেহ দেশে পৌঁছে দেওয়াসহ দাফন ও কাফনের সমস্ত খরচ রাষ্ট্রীয় খরচে বহন করা হচ্ছে, যা বাংলাদেশে প্রথম। প্রবাসীদের জন্য ই-পাসপোর্টের সুবিধা প্রদান এবং নারী শ্রমিকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রে তাদের দক্ষ শ্রমিক হিসেবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সংরক্ষিত আসনের আরেক সদস্য মোসাম্মাত নাজমুন্নাহারের কারাগারে থাকা নারী প্রবাসী শ্রমিকদের ফিরিয়ে আনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিভিন্ন দেশে কারাগারে থাকা প্রবাসী শ্রমিকদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ইতোমধ্যে অনেককে ফিরিয়ে আনা হয়েছে।

মন্ত্রী আরও বলেন যে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্দিষ্ট ইমেইলে এ ধরনের কোনো সঠিক তথ্য দেওয়া হলে রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলে দ্রুত তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০