মেট্রো নিউজ অনলাইন ডেস্ক
১১ জুলাই ২০২৬, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্যাদুর্গত কৃষকদের সহায়তায় সরকারি উদ্যোগ: কৃষিমন্ত্রী

কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

দেশের বন্যা কবলিত এলাকার কৃষকদের সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে কুমিল্লা টাউন হল ময়দানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষমেলার উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, “অনেকেই এখনো লুটপাটের দীর্ঘদিনের অভ্যাস ভাঙতে পারেনি। তবে, সকলের জানা উচিত যে, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নিজেই নিয়মিত এর অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। সুতরাং, এই কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই।”

কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “কুমিল্লার পরিবেশ রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি।”

আমরা আশা করি, সর্বস্তরের মানুষ মেলায় এসে নিজেদের পছন্দের গাছ কিনবেন।

এর আগে তিনি মেলার উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেন এবং র‍্যালির পর বিভিন্ন মেলার ফল ও বনজ পণ্যের স্টল পরিদর্শন করেন।

এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজি আক্তার, জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০