অনলাইন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫১ জন

ভারতের টানা দুই নাকি এক যুগ পর পাকিস্তানের এশিয়া জয়?

এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ রাতে মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রোববার (২৮ সেপ্টেম্বর) সুপার সানডের মেগা ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। অপরদিকে, ২০১২ সালে সবশেষ এশিয়া কাপ জিতেছিল পাকিস্তান। মেন ইন ব্লু’রা চাইবে ব্যাক টু ব্যাক শিরোপা। পাকিস্তানের নজর থাকবে যুগের আক্ষেপ মেটানো।

১৯৮৪ সালে যাত্রা শুরুর পর এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে দেখা হচ্ছে দু’দলের। শুধু ফরম্যাট বিবেচনায় ভারত-পাকিস্তানের প্রথম শিরোপা নির্ধারণী ম্যাচ ছিল জোহানেসবার্গে ২০০৭ টি-২০ বিশ্বকাপের ফাইনাল। যেখানে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

সার্বিক পরিসংখ্যানের বিবেচনায় টি-টোয়েন্টিতে ১৫ বার মুখোমুখি হয়েছে দু’দল। এর মধ্যে ১২ বারই জিতেছে ভারত। সবশেষ চার টি–টোয়েন্টিতেই হেরেছে পাকিস্তান।

চলতি আসরে টানা ৬ ম্যাচ জিতে এবারের এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিং, সব বিভাগেই অন্যদের চেয়ে একধাপ এগিয়ে টিম ইন্ডিয়া।

অন্যদিকে, পাকিস্তান দল মানেই অনিশ্চয়তা আর বিস্ময়। বাংলাদেশের বিপক্ষে হারের মুখ থেকে ফিরে ফাইনালে ওঠা তার বড় উদাহরণ। ফাইনালের আগে বড় শটের অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে সালমান আঘার দল। চাপ সামলে নিজেদের সেরাটা দিতে চায় তারা।

উল্লেখ্য, এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত দুই দেখায় দু’বারই ভারতের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান। তবুও ভারত-পাকিস্তান মহারণ সবসময় আলাদা উন্মাদনা যোগায়। দুবাইয়ের এই ফাইনাল মহারণের জন্যও অপেক্ষা করছে কোটি কোটি ক্রিকেট ভক্ত।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী।

ঈদুল আজহায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা

মন্ত্রিসভা সম্প্রসারণের গুঞ্জন, আলোচনায় ৮ নেতা

শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, ১৬ থেকে ২৩ দিনের অবকাশ

RainBet codes app and mobile guide for Aussie players

Bookmaker non AAMS in Italia: guida completa a bonus, pagamenti e sicurezza

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএনপির ‘লড়াই’ শুরু—প্রধানমন্ত্রী

রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ—প্রধানমন্ত্রী

১০

বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

হাম সংক্রমণে বেড়েছে মৃত্যু, একদিনে ১৭ জনের প্রাণহানি

১২

ডেমরা সার্কেলে বিশেষ অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার

১৩

সরকারের দুই মাসের সাফল্য: জনগণের আস্থা পুনরুদ্ধার

১৪

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে ক্ষুব্ধ ইরান, আবারও ‘হরমুজ’ বন্ধের হুমকি

১৫

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

১৬

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

১৭

সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

১৮

জাপানে শ্রমশক্তি রপ্তানিতে এসএলভি নতুন দিগন্ত

১৯

ঈদে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় | কোথায় জানুন

২০