
প্রতিবেদক: আরমান মুকুল
নিরাপত্তা সংক্রান্ত কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানায়। বিষয়টি চূড়ান্ত করার জন্য বুধবার (২১ জানুয়ারি) আইসিসির বোর্ডসভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়েছে, যদি বাংলাদেশ দল না খেলতে চায়, তাহলে তার পরিবর্তে বিকল্প দল নেওয়া হবে। তবে আইসিসি বিসিবিকে একটি দিন সময় দিয়েছে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত অবস্থান জানাতে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগে থেকেই আইসিসিকে চিঠির মাধ্যমে জানিয়ে রেখেছিল, নিরাপত্তার কারণে তারা ভারতে দল পাঠাতে পারবে না। এরপর এই বিষয়ে আইসিসির বোর্ডসভায় ভোটাভুটি হয় এবং বিকল্প দলের নাম নেয়ার সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভি, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াস এবং অন্যান্য পূর্ণ সদস্য দেশের প্রতিনিধিরা। আইসিসি থেকে অংশগ্রহণ করেছিলেন সংস্থার প্রধান নির্বাহী, হেড অব ইভেন্টস এবং লিগ্যাল অফিসার।
No tags found for this post.
মন্তব্য করুন