মেট্রো নিউজ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারকে অন্ধকারে না রাখতে আইনজীবীদের সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

সরকার ও বিচারকদের ‘অন্ধকারে’ না রাখতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমরা আশা করি লইয়াররা তথ্য-উপাত্ত প্রকাশ করবে বা ডিফেন্ড করবে। কিন্তু যদি জজ সাহেবকে অন্ধকারে রাখা হয়, তাহলে ডিফিকাল্ট হয়ে যায়। আপনারা লইয়ার, সরকারকেও অন্ধকারে রাইখেন না, একটু সহায়তা করবেন।’

রোববার রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনে ‘কর প্রতিনিধি ব্যবস্থাপনা সিস্টেম (টিআরএমএস)’ সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে কর আইনজীবী, সিএ, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস ও চার্টার্ড সেক্রেটারিজ সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইনজীবীদের উদ্দেশে উপদেষ্টা আরও বলেন, ‘ক্লায়েন্টকে বারবার আজ আসো, কাল আসো বললে তা হয়রানি হয়। সঠিক সময়ে সঠিক সহায়তা দেওয়া জরুরি। বিচারকের কাছেও আপনারা যেন সত্য গোপন না করেন।’

সালেহউদ্দিন আহমেদ একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও শোনান। তিনি বলেন, ‘সিভিল সার্ভিস ট্রেনিংয়ের সময় একজন মন্ত্রী তাকে বলেছিলেন, দুই পক্ষের আইনজীবীই প্রায়ই ভিন্ন ভিন্নভাবে তথ্য গোপন করেন, ফলে বিচারকের পক্ষে সত্যতা বের করা কঠিন হয়। এ কারণেই আইনজীবীদের সৎ ও স্বচ্ছ থাকতে হবে।’

বাণিজ্য ঘাটতি কমলে শুল্ক কমানোর আশ্বাস যুক্তরাষ্ট্রের
তিনি বলেন, ‘আমরা বলছি না, আপনারা বিনা পারিশ্রমিকে কাজ করবেন। অবশ্যই চার্জ করবেন, তবে ভালো সার্ভিস দিলে কেউ আপত্তি করবে না।’

এ সময় আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি এনবিআর চেয়ারম্যানকে বলেন, ‘আমাদের ফেব্রুয়ারির মধ্যে চলে যেতে হবে। এর আগে টিআরএমএস সফটওয়্যারের সুফল কিছুটা হলেও যেন আমরা দেখতে পারি।’

এনবিআর জানায়, অনুমোদিত কর প্রতিনিধিদের মাধ্যমে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ করতে এই সফটওয়্যার তৈরি করা হয়েছে। কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

একরামুল হত্যা: ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দুয়ার, কাটেনি পুরোনো শঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

পঁচা শামুকে পা কাটবে, টেরও পাবেন না: জামায়াত আমির

জাতিসংঘের নতুন বিশ্বমানচিত্রে বাংলাদেশের কী পরিবর্তন হচ্ছে?

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক

১০

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস: উদ্বোধন সড়কমন্ত্রীর

১১

উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

১২

অজিদের ডেরায় টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

১৩

শিক্ষকতা থেকে বঙ্গভবন—মির্জা ফখরুলের দীর্ঘ পথচলা

১৪

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে মনোনয়নপত্র জমা বিএনপির

১৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬

রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করেছে বিএনপি

১৭

একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

“আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান”

২০